শ্যামনগরে র্যাবের অভিযানে ১,৮৮১ বোতল ফেন্সিডিল, ভারতীয় ঔষধ ও পাতা বিড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে ১,৮৮১ বোতল ফেন্সিডিল, ১,৪৮০ পাতা ভারতীয় ঔষধ এবং ৯৬ হাজার পিস ভারতীয় পাতা বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার মথুরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ এবং ২২৮ বোতল ফেয়াড্রিল সাদৃশ ফেন্সিডিলসহ মোট ১,৮৮১ বোতল ফেন্সিডিল, ১,৪৮০ পাতা ভারতীয় ঔষধ ও ৯৬ হাজার পিস ভারতীয় পাতা বিড়ি জব্দ করা হয়। একই সঙ্গে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদক, ভারতীয় ঔষধ ও পাতা বিড়ি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















