ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

শ্যামনগরে র‍্যাবের অভিযানে ১,৮৮১ বোতল ফেন্সিডিল, ভারতীয় ঔষধ ও পাতা বিড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে ১,৮৮১ বোতল ফেন্সিডিল, ১,৪৮০ পাতা ভারতীয় ঔষধ এবং ৯৬ হাজার পিস ভারতীয় পাতা বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার মথুরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ এবং ২২৮ বোতল ফেয়াড্রিল সাদৃশ ফেন্সিডিলসহ মোট ১,৮৮১ বোতল ফেন্সিডিল, ১,৪৮০ পাতা ভারতীয় ঔষধ ও ৯৬ হাজার পিস ভারতীয় পাতা বিড়ি জব্দ করা হয়। একই সঙ্গে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদক, ভারতীয় ঔষধ ও পাতা বিড়ি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্যামনগরে র‍্যাবের অভিযানে ১,৮৮১ বোতল ফেন্সিডিল, ভারতীয় ঔষধ ও পাতা বিড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬