সাঁথিয়ায় ডাম্পার ট্রাক চুরি এক রাতে নিঃস্ব রাশেল
- আপডেট সময় : ০১:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় গভীড় রাতে একটি ডাম্পার ট্রাক চুরি হওয়ার খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে গেল সোমবার(১৩ ডিসেম্বর)আনুমানিক রাত ১টার দিকে উপজেলার আমাইকোলা গ্রামের করমজা চতুর বাজার গরুর হাটে মহাসড়ক এলাকায়।
ট্রাকের মালিক রাসেল মাহমুদ জানান, তিনি কয়েক মাস আগে ঢাকা মেট্রো ড -১১-৬০৬৫ নম্বারের গাড়ি টি ১২ লাখ টাকা দিয়ে কিনে ব্যবসা করছিলেন। এ ট্রাকটি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে বেড়া সাঁথিয়ার বিভিন্ন এলাকায় মাটি পরিবহনের কাজ করছিলেন। প্রতিদিনের ন্যায় গত ০৮/১২/২৪ তারিখে রাত অনুমান ১০ ঘটিকার সময় আমাইকোলা কবরস্থানের পাশে পাবনা বগুড়া মহাসড়কের উপর পার্কিং করে বাড়ি চলে যায়। পরের দিন সকালে এসে দেখেন ট্রাকটি ওখানে নেই,গাড়িটে চুরি করে নিয়ে গিয়েছে। ওই দিনেই বিষয়টি সাঁথিয়া থানায় একটি অভিযোগ করে এবং তারা যমুনা সেতুর ভিডিও ফুটেজ দেখতে পায় গাড়িটি ভোর চারটা দিকে ঢাকার দিকে নিয়ে চলে গেছে। মালিক আরো বলেন ,ট্রাকটি আমি এনজিও থেকে লোন নিয়ে কিনেছিলাম ।এখন আমি কি করবো পাগলের মত হয়ে গিয়েছি ।
এ ব্যাপারে সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ বলেন,আমি এ বিষয় নিয়ে প্রত্যেক থানায় মেসেজ পাঠিয়েছি। উদ্ধার করার চেষ্টা চলছে।















