ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সীতাকুণ্ড সংবাদদাতা:
  • আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণের দাবিতে এবার মাঠে নেমেছে সীতাকুণ্ড বৈষম্যবিরোধী ছাত্ররা।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টার সময় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে অর্ধশত শিক্ষার্থী হাতে প্যাস্টুন-প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার অপসারণের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। অন্যথায় সাব-রেজিস্ট্রি অফিসে তালাসহ বড় ধরনের আন্দোলনে যাবেন বলে হুশিয়ারী দেন তার।

এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত প্যাস্টুন-প্ল্যাকার্ড দেখা যায়। ‘ঘুষখোর সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ চাই, এক দুই তিন চার রায়হান হাবিব তুই চেয়ার ছাড়, সীতাকুণ্ডের মাটিতে ঘুষখোরের ঠাঁই নাই। এসব স্লোগান দিয়ে ছাত্ররা তার অপসারণ দাবী করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা সাব-রেজিস্ট্রি চত্বর।

সীতাকুণ্ড বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ইমরান খান বলেন, সীতাকুণ্ডের ঘুষখোর, দুর্নীতিবাজ ও বিতর্কিত সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সীতাকুণ্ডের দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারের অপসারণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাকে অপসারণ করে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রি অফিসকে দুর্নীতিমুক্ত করতে হবে। অন্যথায় অফিসে তালাসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে গত ১ জুলাই থেকে চার মাস ধরে সাব-রেজিস্ট্রারের ঘুষ, দুর্নীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তার অপসারণ চেয়ে সীতাকুণ্ড দলিল লেখক সমিতি বিভিন্ন সরকারী দপ্তরে লিখিত অভিযোগ, মানববন্ধন এবং সংবাদ সম্মেলন ও কলমবিরতিসহ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় : ১১:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪