ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনা সুজানগরে বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল লতিফ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে বৃক্ষ রোপনের উদ্বোধন

এম মনিরুজ্জামান, পাবনা :
  • আপডেট সময় : ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি এবং পৌরসভার সাবেক প্রশাসক ও সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আব্দুল লতিফ মাস্টারের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক সৌরভের উদ্যোগে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ, সুজানগর থানা ও ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে বিভিন্ন জাতের কাঠ,ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রউফ।

এ সময় থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, অধ্যক্ষ আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন বিনা,বিএনপির নেতা তোরাফ আলী, ইয়াকুব আলী, রহুল খান,সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টুটুল, উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজ মন্ডল, সাবেক ছাত্রনেতা তরঙ্গ, ছাত্রনেতা কাউসার, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকারি শিক্ষার্থী সোহেল রানা মানিক, শেখ রাফি, মরহুম আব্দুল লতিফ মাস্টারের পরিবার সদস্য নিরব,রাজিন, সাজিদ ও রিজন উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপন উদ্বোধন কালে বিএনপির নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল লতিফ মাস্টার ছিলেন, একজন পরিছন্ন শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন সাদা মনের মানুষ। তার রাজনৈতিক জীবনে কখনো কোন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শুনা যায়নি। তিনি পরিছন্ন ভাবে সাদামাটা জীবন যাপন করেছেন। এই সময়ে এই ধরণের রাজনৈতিক ব্যক্তিত্ব খুবই অভাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনা সুজানগরে বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল লতিফ মাস্টারের মৃত্যুবার্ষিকীতে বৃক্ষ রোপনের উদ্বোধন

আপডেট সময় : ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪