ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

হুমকি মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

হুমকি মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ।
​
[মোঃ রবিউল ইসলাম মিনাল: প্রতিনিধি​​​]
চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট শিশু পার্ক এলাকায় হামলার শিকার হয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. শাহজামাল খোকন (৩৫) নামে এক ব্যক্তি।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই (রবিবার) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর ১ নম্বর ওয়ার্ডের কালেক্টরেট শিশু পার্ক অবস্থান করছিলেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার গড়ের সাঠ এলাকার বাসিন্দা মো. শাহজামাল খোকন। এ সময় প্রান্তিকপাড়ার বাসিন্দা মো. ইমন (২৫) ও মো. সোহেল (২৬)-সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন ব্যক্তি তার ওপর হামলা চালায়।

​অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড ও এসএস পাইপ দিয়ে খোকনকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফোলা জখম করে। এ সময় তারা ভুক্তভোগীর ব্যবহৃত স্মার্টফোন এবং মানিব্যাগে থাকা নগদ ৫ হাজার ২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণনাশের পর লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়।

​পরে স্থানীয়দের সহায়তায় খোকন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে এবং স্বজনদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ জানাতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর (নবাবগঞ্জ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হুমকি মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ

আপডেট সময় : ১২:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬