ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

১০০ গুণী শিক্ষকের তালিকায় ঈশ্বরদীর মিনারুল ইসলাম

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর একমাত্র গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পাচ্ছেন ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী মিনারুল ইসলাম।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার একমাত্র নির্বাচিত গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পাচ্ছেন ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী মিনারুল ইসলাম।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার কথা রয়েছে।

মিনারুল ইসলাম ঈশ্বরদী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদরাসায় শিক্ষকতা করে আসছেন।
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষককে এবার এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রের শিক্ষকরাও রয়েছেন।

ঈশ্বরদী ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী মিনারুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাফিজুর রহমান বলেন, এটি আমাদের শিক্ষকদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। শিক্ষক মিনারুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে ঈশ্বরদীর সুনাম বয়ে এনেছেন। তাঁর এ অর্জনে আমরা অত্যন্ত খুশি ও গর্বিত।

স্থানীয়দের প্রত্যাশা, মিনারুল ইসলামের এ অর্জন ঈশ্বরদীর শিক্ষা অঙ্গনের জন্য সম্মান ও গৌরবের বিষয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১০০ গুণী শিক্ষকের তালিকায় ঈশ্বরদীর মিনারুল ইসলাম

আপডেট সময় : ০১:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬