ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

১৬ বছরে সংঘটিত সকল ক্রাইমকে নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন-স্থানীয় সরকার উপদেষ্টা

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম৷ জুলাই- আগস্ট গণঅভ্যূত্থানের মাধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে। এই ১৬ বছরে সংঘটিত সকল অপরাধকে আপনারা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন। যাতে জনগণ এসব অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে।

উপদেষ্টা আজ শুক্রবার সন্ধ্যায় বিএমএ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র‍্যাব) এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন।

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি হত্যার বিচার প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার বিগত সরকারের আমলে পদে পদে বাঁধার সম্মুখীন হয়েছে। আশা করছি, এই বাঁধা এখন আর সামনে এসে দাঁড়াবেনা৷ আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সোচ্চার হলে সাগর-রুনী হত্যার বিচারও এবার হবে৷

উপদেষ্টা বলেন, বিদেশী বিনিয়োগকারীরা দেশে এসে প্রথমেই জানতে চান আমাদের ক্রাইম রেট কেমন! একসময় হংকং বা দক্ষিণ কোরিয়ার ক্রাইম রেট অনেক বেশি ছিল৷ কিন্তু এখন সেখানে ক্রাইম রেট একেবারে শূন্যের কাছাকাছি। এসব অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের হারও এখন বেশি৷ বাংলাদেশের ক্রাইম রেটও জিরোতে নিয়ে আসতে হবে৷ একটি বিনিয়োগ বান্ধব রাষ্ট্র বিনির্মানে সরকারকে সহায়তা করবে ক্র‍্যাব সদস্যগণের কাছে এটাই প্রত্যাশা করি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র‍্যাব) এর সভাপতি কামরুজ্জামান খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান, এনডিসি, র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস, আম্বার গ্রুপের সত্ত্বাধিকারী শওকত আজিজ রাসেলসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৬ বছরে সংঘটিত সকল ক্রাইমকে নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন-স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় : ০৩:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪