ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ সমাবেশ

চবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)  বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা য়ায়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী সাব্বির হোসাইন রিয়াদ বলেন, পরাজিত ফ্যাসিস্ট এখনও আমাদের সাথে শত্রুতার নীল নকশা তৈরি করছে। তারা দফায় দফায় সাম্প্রদায়িক দাঙ্গা দাগাতে চেয়েছে। তারা আজ আবারও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আজকে আমরা সংখ্যাগুরু হয়ে যেন সংখ্যালগুতে পতিত আছি। আমরা প্রশাসনের কাছে চবি ক্যাম্পাস থেকে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

আরেক শিক্ষার্থী আহসান উল্লাহ বলেন, আপনারা জানেন ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ টোকাই লীগ, রিকশা লীগ, আনসার লীগ হিসেবে ফিরে আসতে চাচ্ছে। আইনজীবী সাইফুলকে যারা হত্যা করেছে আগামী ২৪ ঘণ্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে ছাত্রসমাজ আবারও জেগে উঠবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র শ্রী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামের এক সরকারি আইনজীবী নিহত হয়েছেন।মূলত এ হত্যাকান্ডের প্রতিবাদেই বিক্ষোভ সমাবেশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪