ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১১:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৬ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তাকৃতরা হলেন- ইসলাম মন্ডল এর ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), খবির ইসলাম এর ছেলে বাঁধন ইসলাম (২৩), আকবর মন্ডল এর ছেলে শাকিল হোসেন (৩০), মৃত আমিরুল ইসলাম চঞ্চল ইসলাম নীরব (২৬)। তারা সবাই ঈশ্বরদী উপজেলার চর রূপপুর ও নতুন রূপপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ১১:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬