ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বালুমহাল নিয়ে বিরোধ, মাদক কারবার ও অবৈধ অস্ত্রের মহড়ার অভিযোগে আতঙ্কে দিন কাটাচ্ছেন পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মাপাড়ের বাসিন্দারা। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার আরামবাড়িয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, শিশুসহ নদীপাড়ের শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেকমতুল্লাহ কনক, বিএনপি নেতা আব্দুল জলিল, রায়হান উদ্দীন, রফিক উদ্দীন, আকরাম হোসেন, মনোয়ার হোসেন মনির, আব্দুল মালেক, আতাউর রহমান, প্রিন্স মাহমুদ, তৌহিদুল ইসলাম, সাব্বির হোসেন ও জয় ইসলামসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘লেংড়া বিপু’ ও ‘জুয়েল’ নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাঁদের বিরুদ্ধে মাদক কারবার ও অস্ত্র-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন বক্তারা।

তাঁদের অভিযোগ, সম্প্রতি পদ্মা নদী এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে। এতে নদীপাড়ের সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, পদ্মাপাড়ে নৌ পুলিশ ও থানা পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬