ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় সড়ক দুঘর্টনায় তিন এইচএসসির পরীক্ষার্থী আহত

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে আসার পথে সড়ক দুঘর্টনায় তিন নারী পরীক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) সকালে পরীক্ষা কেন্দ্রে আসার সময় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। তবে যথাসময়ে কেন্দ্রে গিয়ে আহত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।

আহতরা হচ্ছেন, লামিয়া আক্তার(১৭), মিমি আক্তার(১৮) ও আফসানা আক্তার(১৮)। এরা তিনজনই এবারে উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।

আহত লামিয়া আক্তার জানান, সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে অটোগাড়ি যোগে কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। পথে বটতলা বাজার নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা অন্য একটি অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই তিন পরীক্ষার্থীসহ কমপক্ষে ৫জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পরীার্থীরা কেন্দ্রে গিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া ও ভান্ডারিয়া এবং বরগুনা জেলার বামনাসহ দক্ষিণাঞ্চলের অনেক উপজেলার শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করে। এ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে এবং কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় নিচ্ছে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ কেন্দ্রে। ২০/৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমুয়ার পরীক্ষার্থীদের কাঁঠালিয়া সদরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। বৈরী আবহাওয়া।

তাছাড়া আমুয়া থেকে কাঁঠালিয়া সদর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই করুন। এ পথে প্রায়ই ঘটছে দুঘর্টনা। আমুয়া কলেজ কেন্দ্রে আমুয়ার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারলে ভোগান্তি কম হতো বলে জানান কলেজ পরীক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাঁঠালিয়ায় সড়ক দুঘর্টনায় তিন এইচএসসির পরীক্ষার্থী আহত

আপডেট সময় : ০৭:৪১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬