ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক নেতার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আহত সাজ্জাদ ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি উপজেলা জাসাসের সদস্য, কাহেতা ওয়ার্ড জাসাসের সাধারণ সম্পাদক এবং সাবেক ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চর মোহাইল এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের এক্স-রে প্রতিবেদনে তার ডান হাতের দুটি স্থানে ভাঙন ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, পাওনা টাকা চাইতে গেলে পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সাজ্জাদের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীরা তার কাছে থাকা কিছু মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। এজাহারে ৬ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

উপজেলা জাসাসের আহ্বায়ক শাহানুর আহাম্মেদ সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আপডেট সময় : ০৮:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬