ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

জমি সংক্রান্ত বিরোধে গোদাগাড়ীতে সীমানা পিলার ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কাগটিয়া মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া জমি দখল, সীমানা পিলার ভাঙচুর এবং জমির মালিককে খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আজ ১২ জুলাই ২০২৬ তারিখে গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​
​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন কাগটিয়া গ্রামস্থ মোসাঃ মাউনজেরা খাতুনের (৩১) পৈতৃক সূত্রে পাওয়া ধানী জমিতে (মৌজা-কাগটিয়া, জেএল নং-৬৪, দাগ নং-৪০২, ৪০৩, ৪০৪) প্রথম হামলার ঘটনা ঘটে। জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী মোঃ লালু (৪৮), মোঃ নাইমুল (৫২) এবং মোঃ হযরত আলী (৫৮) চারদিকের ঘেরাও করা সিমেন্টের ১০/১২টি সীমানা পিলার ভেঙে টুকরো টুকরো করে গায়েব করে দেয়।
​ভুক্তভোগী মাউনজেরা খাতুন জানান, তাঁর ভাসুর মোঃ জামাল ও ননদ মোসাঃ হানেফা’র ওয়ারেশি অংশ বিবাদীগণ ক্রয় করার পর, জমির কোনো নির্দিষ্ট চৌহদ্দী ও বণ্টননামা না থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক সীমানা উল্টে ফেলে জমি দখলের চেষ্টা করছে।
​
​এই ঘটনার রেশ ধরে গতকাল ১১ জুলাই ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৩:২৫ ঘটিকায় বিবাদী পক্ষ (মোঃ লালু,মোঃ নাইমুল, মোঃ হযরত অসী ও মোঃ কামরুজ্জামান জামাল) আবারও ওই ৬৩ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে মোসাঃ মাউনজেরা খাতুনের পক্ষে মোঃ কামাল উদ্দীন (৩৮) ঘটনাস্থলে গিয়ে জমি দখলের কারণ জানতে চাইলে বিবাদীগণ তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী পক্ষ কামাল উদ্দীনকে খুন-জখমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

​এ ঘটনার প্রেক্ষিতে আজ ১২ জুলাই ২০২৬ তারিখে মোঃ কামাল উদ্দীন বাদী হয়ে গোদাগাড়ী থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি আবেদন করেন। থানা কর্তৃপক্ষ আবেদনটি জিডি নং-৫৫৯ এবং জিডি ট্র্যাকিং নং: Q21GAR হিসেবে ভুক্তভোগীর আবেদনটি ডায়েরিভুক্ত করে।
​গোদাগাড়ী থানার ডিউটি অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ রাজিব আলী (বিপি-৮৯০৮১২৩৪২৭) জিডিটি প্রস্তুত ও গ্রহণ করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান (বিপি-৮৪০৮১২৩৮৭৭) বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

​এলাকাবাসী ও স্থানীয় সাক্ষী মোঃ সোহেল রানা, মোঃ সোলেমান এবং মোঃ আপেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

ভুক্তভোগীর আকুতি ও বিচারহীনতার অভিযোগ
​এদিকে জমি উদ্ধার ও ন্যায়বিচারের আশায় দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না পাওয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী মোঃ কামাল উদ্দীন।
​গণমাধ্যম কর্মীদের কাছে নিজের দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরে বাদী মোঃ কামাল উদ্দীন বলেন
​এই জমিটুকু উদ্ধারের জন্য আমি দীর্ঘদিন ধরে দিন-রাত এক করে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু কোথাও কোনো বিচার পাচ্ছি না। বিবাদী পক্ষ ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে জোরপূর্বক আমাদের জমি ভোগদখল করে আসছে। তাদের এই ক্ষমতার দাপটের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। ক্ষমতার জোরে তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে, যার কারণে আমরা সাধারণ মানুষ হয়ে কোথাও কোনো বিচার পাচ্ছি না। আমি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের কাছে আকুল আবেদন জানাই, যেন এই প্রভাবশালী চক্রের হাত থেকে আমাদের জমি উদ্ধার করা হয় এবং আমরা ন্যায়বিচার পাই।

​বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশাসনের কার্যকর ভূমিকার আশায় প্রহর গুনছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জমি সংক্রান্ত বিরোধে গোদাগাড়ীতে সীমানা পিলার ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি

আপডেট সময় : ০৭:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬