জরুরি নিখোঁজ সংবাদ: ১২ বছর বয়সী জুথি আক্তারের সন্ধান চায় পরিবার
- আপডেট সময় : ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ব্যাশপুর গ্রামের ১২ বছর বয়সী জুথি আক্তার গত সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেল ৫টার পর থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
পরিবার সূত্রে জানা গেছে, জুথি আক্তারকে সর্বশেষ নিজ গ্রাম ব্যাশপুর থেকে ভান্ডারপুর যাওয়ার পথে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ শিশুর পরিচয়:
– নাম: জুথি আক্তার
– বয়স: ১২ বছর
– পিতা: মো. এরশাদ সরদার
– মাতা: মোছা. সুমি আক্তার
– গ্রাম: ব্যাশপুর
– ডাকঘর: নিউরসুলপুর
– থানা: বদলগাছী
– জেলা: নওগাঁ
বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে একটি গেঞ্জির ওপর সুতি কাপড় এবং কালো রঙের ওপর হলুদ ডিজাইন করা হিজাব ছিল।
যদি কোনো সহৃদয় ব্যক্তি জুথি আক্তারকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের যেকোনো নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
📞 ০১৭২৮৬১৪৫০৩
📞 ০১৭০৯২০১৬৩৯
📞 ০১৫৭২৯০২১৩৬
একটি শেয়ারই হতে পারে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যম। সবাইকে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানানো হচ্ছে।
আল্লাহর রহমতে জুথি আক্তার যেন দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসে—এই কামনা রইল।















