ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। সভা পরিচালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন জুলাই আন্দোলনে আহত তাহসিন, রাকিব ও জাকির হোসেন, ছাত্র সমন্বয়ক শুভ এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (প্রকৌশল) রঞ্জুন কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের আহত ব্যক্তিবর্গ এবং সুধীজন।

বক্তারা বলেন, জুলাইয়ের গণ-আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা বিশেষভাবে আবু সাঈদ, মুগ্ধসহ আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহত ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬