ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, তরুণ ব্যবসায়ী নিহত

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

​ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামের এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের দোকানের স্বত্বাধিকারী ছিলেন।

​আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে ফিরছিলেন। পথে মুকুন্দপুর এলাকার একটি অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি হঠাৎ রেললাইনের ওপর আটকে যায়। ঠিক সেই মুহূর্তেই সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কারটিকে সজোরে ধাক্কা দেয়।

​সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গাড়িতে থাকা সাইফুল ইসলাম ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, “অবৈধ লেভেলক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত প্রাইভেটকারটি রেললাইনে আটকে পড়েছিল। এ সময় পাহাড়িকা এক্সপ্রেসের সাথে সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি আমরা তদন্ত করছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

​তরুণ ব্যবসায়ীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, তরুণ ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৬:৪৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬