সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার
মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী)
- আপডেট সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার পুলিশের বিশেষ অভিযানে ৬২ পিস ইয়াবাসহ ৪ জন, গাঁজাসহ ১ জন এবং চুরির মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বালিয়াডাঙ্গী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদের নেতৃত্বে পুলিশের তৎপরতা অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।















