ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁয় বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা বুধবার (৮ জুলাই ২০২৬) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা, গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন রাখার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ব্যাংক কর্মকর্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ব্যাংক ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

জবাবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রাহকদের নিরাপদ সেবা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি যেকোনো প্রয়োজনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৭:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬