ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বেইলি ব্রিজের নিচে মাদকসেবীদের নিরাপদ আস্তানার অভিযোগ, নদীর পানি উপেক্ষা করেও চলছে মাদক সেবন

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বেইলি ব্রিজের নিচে মার্কেটের পেছনে অবস্থিত একটি কক্ষকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের অবাধ আনাগোনা ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় প্রতিদিনই একদল মাদকসেবী সেখানে জড়ো হয়ে প্রকাশ্যে মাদক সেবন করছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণে নদীর পানি বেড়ে বেইলি ব্রিজের নিচের অংশ প্লাবিত হলেও মাদকসেবীদের তৎপরতায় কোনো ভাটা পড়েনি। নদীর পানি উপেক্ষা করে তারা কক্ষের ভেতরে প্রবেশ করে মাদক সেবন চালিয়ে যায়। এ সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত কক্ষের ভেতরে লুকিয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানটি মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হয়েছে। ফলে আশপাশের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাদের দাবি, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।

স্থানীয় সচেতন মহলের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা জরুরি। তারা আত্রাই থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকাটি মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশে ফিরে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর আত্রাইয়ে বেইলি ব্রিজের নিচে মাদকসেবীদের নিরাপদ আস্তানার অভিযোগ, নদীর পানি উপেক্ষা করেও চলছে মাদক সেবন

আপডেট সময় : ০৪:০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬