সংবাদ শিরোনাম ::
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাঁড়া থেকে এক কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
নওগাঁর বান্দাইখাঁড়া এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয়েছে। গত ২৭ জুলাই, আনুমানিক দুপুর ১২:০০টার দিকে সে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি ওই কিশোরীর সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ০১৬১২-৭৫৫২৬৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।















