ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে একাধিক বিয়ে ও তালাকের তথ্য গোপনের অভিযোগ, প্রতারণায় ১ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের দাবি

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলার চন্ডিপুর গ্রামে একাধিক বিয়ে ও তালাকের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মোছা. শান্তনা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত শান্তনা বেগম উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রথম স্বামী নূর আলমের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় শান্তনা বেগম হামিদুল নামের এক যুবককে বিয়ে করেন। পরে গত রোববার তিনি দ্বিতীয় স্বামী হামিদুলকে তালাক দেন বলে অভিযোগ রয়েছে। তবে ওই তালাকের বিষয়টি গোপন রেখে তিনি হামিদুলের বাড়িতেই অবস্থান করতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, গত বৃহস্পতিবার কৌশলে হামিদুলের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে তিনি বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ভুক্তভোগী পক্ষের দাবি, এ ঘটনায় শান্তনা বেগমের মা জহুরা বেগমও সহযোগিতা করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে জহুরা বেগম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তার মেয়ে বর্তমানে কোথায় অবস্থান করছেন, সেটিও তার জানা নেই।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর ধামইরহাটে একাধিক বিয়ে ও তালাকের তথ্য গোপনের অভিযোগ, প্রতারণায় ১ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের দাবি

আপডেট সময় : ০৯:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬