ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রবাসী শিশুর মৃত্যু, আহত ১

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলায় নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মো. আব্দুল্লাহ (১০) নামে এক প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোসা. রহিমা খাতুন (১৪) নামে এক কিশোরী আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটা পুকুর) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আব্দুল আহাদের ছেলে। তার বাবা সৌদি আরব প্রবাসী। দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ পোরশা উপজেলার হাটখোলাপাড়া গ্রামে তার নানার বাড়িতে বসবাস করছিল। আহত রহিমা খাতুন একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং নিহতের আপন খালাতো বোন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নিজ শয়নকক্ষে আব্দুল্লাহ ও রহিমা ঘুমিয়ে ছিল। গভীর রাতে একটি বিষাক্ত সাপ তাদের কামড় দেয়। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়।

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল। আহত রহিমা শারীরিকভাবে সুস্থ থাকলেও সাপের কামড়ের ঘটনায় মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর পোরশায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রবাসী শিশুর মৃত্যু, আহত ১

আপডেট সময় : ০৮:০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬