ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে ৩২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট; পিবিআইয়ের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলায় এক বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে ৩২ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুটের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পোরশা উপজেলার এক বৃদ্ধ দম্পতির বাড়িতে এ দস্যুতার ঘটনা ঘটে। ভুক্তভোগী নিঃসন্তান বৃদ্ধ দম্পতির আত্মীয় ফজলে আহমেদ ও তার স্ত্রী ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে একই বাড়িতে বসবাস করতেন। পারিবারিক বিশ্বাস ও বার্ধক্যজনিত কারণে তাদের বাড়ির দোতলায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন বৃদ্ধ দম্পতি। সেই সুযোগকে কাজে লাগিয়ে ফজলে আহমেদ ও ফাতেমা খাতুন ছুরির ভয় দেখিয়ে বৃদ্ধ দম্পতিকে জিম্মি করেন। পরে আলমারির চাবি নিয়ে জমি বিক্রির গচ্ছিত ৩২ লাখ টাকা এবং ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী আমেনা বেগম বাদী হয়ে ফজলে আহমেদ, তার পিতা গোলাম সারোয়ার এবং স্ত্রী ফাতেমা খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পোরশা থানায় মামলা নং-০২, তারিখ ৪ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৯২/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তভার পিবিআই নওগাঁ জেলার কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই নওগাঁ জেলার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ জুলাই ২০২৬ দুপুর ২টা ৪০ মিনিটে নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ফজলে আহমেদ ও গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলে আহমেদ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তিনি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানিয়েছে, মামলার অপর আসামি ফাতেমা খাতুন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রমও চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর পোরশায় বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে ৩২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট; পিবিআইয়ের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬