সংবাদ শিরোনাম ::
নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের কাজ পরিদর্শন করলেন ইউএনও
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:২৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর উপজেলা চত্বরে নির্মাণাধীন উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের নির্মাণকাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি নীতিমালা অনুসরণ করে মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















