সংবাদ শিরোনাম ::
নওগাঁর মহাদেবপুরে ৯ আসামি কারাগারে প্রেরণ
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে পুলিশের পৃথক অভিযানে মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিকনির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও অন্যান্য মামলার ওয়ারেন্টের ভিত্তিতে ৭ জন আসামিকে গ্রেপ্তার করে। এছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আরও ২ জনকে আটক করা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত ও সাজাপ্রাপ্ত মোট ৯ জন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, মাদক, অপরাধ ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















