ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে অদ্য ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় জেলার কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়া বদলিজনিত বিদায় উপলক্ষে নওগাঁ পুলিশ লাইন্সের ভারপ্রাপ্ত আরআইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁর কর্মদক্ষতা ও অবদানের প্রশংসা করা হয় এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই বাংলাদেশ পুলিশের প্রধান লক্ষ্য। এজন্য প্রতিটি পুলিশ সদস্যকে আরও পেশাদার, মানবিক ও জনবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। তিনি প্রত্যেক থানাকে জনগণের ভরসা ও নির্ভরতার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সেবার মান উন্নয়নের পাশাপাশি জনগণের আরও কাছাকাছি থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬