ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর পৌরসভার আলীয়াবাদ মোড় সংলগ্ন পাকা সড়কে যানবাহন তল্লাশিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. এবাদুল হক (৩০), পিতা- জয়নাল, নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. আব্দুল্লাহ আল মুমেন (২৫), পিতা- বিল্লাল মিয়া, নবী নগর পূর্ব ইউনিয়নের বগডহর এলাকার বাসিন্দা।
তার বর্তমান ঠিকানা নবী নগর পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে নবী নগর থানার এসআই ফয়জুল হাকিম খান, এসআই মো. শামীম ভূইয়া এবং জরুরি মোবাইল ডিউটিতে নিয়োজিত এএসআই মো. সুমন মিয়াসহ সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল অভিযানে বের হন।

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তারা নবীনগর পৌরসভার আলীয়াবাদ মোড়ে যানবাহনে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬