নেত্রকোনায় সি আই এস এর উদ্যোগে জুনিয়র হাই স্কুলের জন্য সিমুলেশন ড্রিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস-এর উদ্যোগে জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের, চল্লিশ কাহনিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপি জুনিয়র হাইস্কুলের জন্য সিমুলেশন ড্রিলিং অনুষ্ঠিত হয়। উক্ত ড্রিলিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সেলিনা আক্তার উপজেলা নির্বাহী অফিসার বারহাট্টা নেত্রকোনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাজেদুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব উবায়েদ উল্লাহ খান,
সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান,
অফিসার ইনচার্জ ফায়ার সার্ভিস বারহাট্টা নেত্রকোনা।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জয়নাল আবেদীন প্রধান শিক্ষক চল্লিশকাহনিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, সঞ্চালনায় ছিলেন রাফসান মিয়া কর্মকর্তা সিআইএস। এছাড়াও অত্র এলাকার গণমান্য ব্যক্তিবর্গগণ, অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের অধীনে সাম্প্রতিক সময়ের দুর্যোগ, এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বজ্রপাত সহ অন্যান্য দুর্যোগের উপর জোর দেওয়া হয়, ফায়ার সার্ভিস এর সহযোগিতায় অগ্নি নির্বাপক ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগে আহত বা আটকে পরা ব্যক্তিকে কিভাবে উদ্ধার করতে হবে সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় উদ্ধারকৃত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কোমলমতি শিক্ষার্থীদের এই বাস্তবমুখী শিক্ষা, বন্যা ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগকালীন সময়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ অতিথি বৃন্দ সি আই এস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিনা আক্তার এই ধরনের কার্যক্রম চলমান রাখার আহ্বান করেন, এবং উপজেলা প্রশাসন কর্তৃক সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
পরিশেষে প্রোগ্রামটির সভাপতি বলেন বর্তমান সময়ের জন্য ড্রিলিং প্রোগ্রামটি অনেক কার্যকর ছিল, এবং এই প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে, বর্ণাঢ্য একটি সমাপনীর মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষনা করা হয়















