পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পত্নীতলা থানা পুলিশ ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ রাতে পত্নীতলা থানার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রামে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ কয়ুম (৩৯), পিতা: খলিল; মোঃ জাহাঙ্গীর বাবু (৫১), পিতা: মৃত আশরাফুল ইসলাম; এবং মোঃ মমিনুর রহমান ওরফে মমিন পাগলু (৩০), পিতা: মোঃ মিন্টু রহমান। তারা সবাই রাউতারা গ্রামের বাসিন্দা।
অভিযানকালে তাদের হেফাজত থেকে মোট ৪০ (চল্লিশ) পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















