ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পোরশায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উদযাপিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উপজেলার নিতপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রার শোভাযাত্রা বের করা হয়।

রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ পূজা-অর্চনা, গীতা পাঠ, হরিনাম সংকীর্তন এবং ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ভক্তদের উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসর ও ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ সুসজ্জিত রথে আরোহন করানো হয়।

দুপুরে রথের দড়ি টানার মধ্য দিয়ে মূল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। এ বিশ্বাস থেকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ও ভক্ত রথের দড়ি টেনে শ্রীশ্রী জগন্নাথ দেবকে মাসির বাড়িতে নিয়ে যান।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতপুর রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি শ্রী নিতাই চন্দ্র ঋষি, সাধারণ সম্পাদক শ্রী গৌড় চন্দ্র ঋষিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান জানান এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।

উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উদযাপিত

আপডেট সময় : ০৯:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬