ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫-৬ হাজার টাকা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নোচনাহার আম বাজারে মৌসুমের শেষ সময়ে জমে উঠেছে আম কেনাবেচা। বাজারে মিষ্টি ও সুস্বাদু জাত হিসেবে পরিচিত বারি-৪ আম মানভেদে প্রতি মণ ৫ থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। শেষ সময়ে আমের সরবরাহ কমে যাওয়া এবং দেশজুড়ে চাহিদা বেশি থাকায় এ উচ্চমূল্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে নোচনাহার আম বাজারে গিয়ে দেখা যায়, প্রতিদিন ভোর থেকেই স্থানীয় চাষি ও বাগান মালিকরা ট্রলি ও ভ্যানে করে বাজারে বারি-৪ আম নিয়ে আসছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা সরাসরি বাগান ও আড়ত থেকে আম সংগ্রহ করছেন।

স্থানীয় আমচাষিরা জানান, মৌসুমের শেষ দিকে বারি-৪ আমের চাহিদা অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি। ফলে প্রতি মণ ৫ থেকে ৬ হাজার টাকা দরে আম বিক্রি করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে সার, কীটনাশক ও বাগান পরিচর্যার ব্যয় বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানান তারা।

পাইকারি ক্রেতাদের ভাষ্য, পোরশার নোচনাহার বাজারের আমের স্বাদ ও গুণগত মানের সুনাম দেশজুড়ে রয়েছে। এছাড়া ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে প্রতি বছরই তারা এখান থেকে আম সংগ্রহ করেন। বেশি দামে কিনলেও বাজারে চাহিদা থাকায় লোকসানের আশঙ্কা কম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নোচনাহারসহ উপজেলার বিভিন্ন আমবাজারে শত শত কোটি টাকার আম বাণিজ্য হচ্ছে। আম পরিবহন ও বিপণনে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫-৬ হাজার টাকা

আপডেট সময় : ০৬:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬