ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৯৬ বার পড়া হয়েছে

আমার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলো একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং প্রকৃত ঘটনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। আমি সবসময় একটি সুন্দর ও শান্তিপূর্ণ সংসার গড়তে চেয়েছি। কিন্তু দুঃখজনকভাবে বিবাহের কিছুদিন পর থেকেই আমার স্ত্রীর আচরণে এমন পরিবর্তন লক্ষ্য করি, যা আমাদের দাম্পত্য জীবনে গুরুতর সংকট সৃষ্টি করে।

২০২৩ সালের ২ অক্টোবর পারিবারিকভাবে আমাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পরদিনই আমার শিপিং-সংক্রান্ত পরীক্ষা ও প্রশিক্ষণের কারণে কর্মস্থলে যোগ দিতে হয়। দীর্ঘ সময় প্রশিক্ষণে থাকলেও আমি নিয়মিত যোগাযোগ রেখে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি।

আমি কখনো যৌতুক দাবি করিনি। বরং বিয়ের সময় দেওয়া অর্থকে যৌতুক হিসেবে নয়, আইনসম্মতভাবে দেনমোহর পরিশোধের মাধ্যমে নিষ্পত্তি করতে চেয়েছিলাম। কিন্তু এ বিষয়টি পরে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

পরবর্তীতে আমার স্ত্রীর আচরণ ও বিভিন্ন ঘটনার কারণে আমি বিশ্বাস করতে বাধ্য হই যে, তিনি বৈবাহিক সম্পর্কের প্রতি আন্তরিক ছিলেন না এবং অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বিষয়টি সমাধানের জন্য আমি ও আমার পরিবার বহুবার আলোচনা ও সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় পারিবারিক সম্মান বজায় রেখে তাকে বাবার বাড়িতে অবস্থান করার অনুরোধ জানাই।

পরবর্তীতে আইন ও ধর্মের বিধান মেনে আমি দ্বিতীয় বিবাহ করি। এটি কোনো প্রতারণা বা নির্যাতনের উদ্দেশ্যে নয়; বরং দীর্ঘদিনের দাম্পত্য অশান্তি ও সম্পর্কের অবনতির পর নেওয়া একটি ব্যক্তিগত সিদ্ধান্ত।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিরপেক্ষ তদন্ত ও আদালতের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে। আমার বিরুদ্ধে আনা মিথ্যা ও অতিরঞ্জিত অভিযোগের সুষ্ঠু বিচার এবং আমার সম্মান পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ন্যায়বিচার কামনা করছি।

প্রতিবাদকারী,
ভুক্তভোগী
শেখ আশরাফুল ইসলাম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময় : ১১:০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬