ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

টানা ৬ থেকে ৭ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে জেলা পুলিশের একটি বিশেষ দল।

শনিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টইটং ইউনিয়ন এবং পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়াসহ বিভিন্ন দুর্গত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এতে নেতৃত্ব দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ বিতরণের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা দুর্গত পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন, দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরে খাদ্যসামগ্রী ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের জন্য জেলা পুলিশের সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।”

টানা বৃষ্টিতে চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা এখনো পানিতে তলিয়ে রয়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এমন সংকটময় সময়ে কক্সবাজার জেলা পুলিশের মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত মানুষের সহায়তায় তাদের মাঠপর্যায়ের কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

আপডেট সময় : ০৪:২৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬