ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পাবনায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

“আমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্প্রতিবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে এই বিশেষ দিনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম পরিবেশ সুরক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এই আলোচনা সভায় জেলার পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আক্তারসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা পরিবেশ দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের দাবি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা অটো রাইস মিল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার এবং পাবনা জেলা ইট-ভাটা মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জেলা রেস্তোরাঁ মালিক সমতির নেতৃবৃন্ধসহ সংশ্লিষ্ট অন্যান্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্ধ ।

সবশেষে স্কুলশিক্ষার্থীদের জন্য আয়োজিত পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি ফলদ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬