ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ভিডিও এডিট করে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ নেত্রী-সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাদশা

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ নেত্রীর মিথ্যা অপপ্রচার ও হয়রানিমূলক নানা কর্মকান্ডে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। ১৪ আগষ্ট পূর্ববর্তী ভিডিও এডিট করে সাম্প্রতিক ঘটনা সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নেত্রীর পক্ষ হয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে। এতে নিজের রাজনৈতিক ক্যারিয়ার ও দলীয় ইমেজ ক্ষুন্ন হচ্ছে দাবি বাদশার।

১ নভেম্বর (শুক্রবার) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এমদাদুল হক বাদশা বলেন, জামানা খাতুন গং থেকে আমি একটি জমি আমোক্তারনামামূলে নিই। আমার দখলে থাকা সেই জায়গাতে আওয়ামী লীগ নেত্রী সাদিয়া মকসুদ চৌধুরী জোরপূর্বক দেখলে নেয়। স্বৈরশাসকের প্রভাব বিস্তাকারী এই নেত্রী তখন ফেসবুক লাইভে এসে আমার নামে মিথ্যা, বানোয়াটা অপপ্রচার ও তথ্য সন্ত্রাস চালাতে থাকে। আমি এ ঘটনায় মামলা দায়ের করলে আদালত স্থিতিবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। মিথ্যা অপপ্রচারে সাইবার ট্রাইবুন্যাল আদালতে আরেকটি মামলা দায়ের করি।

তিনি বলেন, আদালতের স্থিতিবস্থা বজায় থাকাকালে আওয়ামী লীগ নেত্রী সাদিয়া মকসুদ চৌধুরী গত ৭ জুন শুক্রবার দুপুর একটায় আমার তফসিলভুক্ত জায়গা দখলে যায়। খবর পেয়ে আমি স্থানীয় লোকজনকে নিয়ে সেখানে উপস্থিত হলে ওই মহিলা আমার উপর ক্ষিপ্ত হয়। তখন ওই মহিলা আমার সাথে কাটাকাটিতে লিপ্ত হয়। এই সময় তারা পূর্ব পরিকল্পিতভাবে এসব ভিডিও করে। পরে সেটা এডিট করে, ডাবিং করে ভয়েস যুক্ত করে নিউজ অব চকবাজার নামে ভূয়া আইডিতে আপলোড করে। সেখানে আমি মহিলাটিকে মারধর করছি বলে প্রচার করে। শুধু তাই নয়, জুনের সেই ঘটনাকে অক্টোবরের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

বাদশা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের সৈনিক হওয়ার কারণে মিথ্যা মামলা,হামলা,হয়রানি, অনাচার থেকে শুরু করে বিগত সৈরশাসকের আমলে এমন কোনো অত্যাচার নেই যেটা আমার উপর চালানো হয়নি। আমার বিরুদ্দে ৫৮টি মামলা দেয়া হয়েছে। বারংবার জেলে যেতে হয়েছে। পরিবারের সদস্যরাও জেল কেটেছে। এতো অত্যাচারের পরও আদর্শিকভাবে জিয়া পরিবারের রাজনীতিকে আকড়ে ধরে বেঁচে আছি। শহীদ জিয়ার আদর্শের বিচ্যুতি কখনো ঘটেনি। সাদিয়া মকসুদ চৌধুরীকে ব্যবহার করে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার ও তথ্য সন্ত্রাসে লিপ্ত রয়েছে তারা। কোনো ঘটনা না ঘটলেও এডিট করা ভিডিও দিয়ে গুজব ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে নগর যুবদলের সাবেক সহসভঅপতি নাছির উদ্দীন চৌ. নাছিম, সাবেক সহঅর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিডিও এডিট করে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ নেত্রী-সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাদশা

আপডেট সময় : ০৫:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪