ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বিয়ের ১০ দিন পর প্রাণ গেল সৌদি প্রবাসীর, আহত স্ত্রী

সাধন সাহা জয় ​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও ট্রাকের চাপায় বা বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক ইয়ামিন মিয়া (৩০) নামের এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার নববধূর স্ত্রী সুমা আক্তার (১৮) গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় আনন্দের সংসার মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে, কারণ মাত্র ১০ দিন আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল।

​ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ভাদুঘর হুজুরবাড়ি এলাকায়।
​নিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মৃত আবুল বাশার ভূঁইয়ার ছেলে। আহত স্ত্রী সুমা আক্তার বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী ইয়ামিন গত ৮ জুলাই দেশে ফেরেন। দেশে আসার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল এবং গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়।

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে গত ২৫ জুলাই ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়িতে যান তিনি।

​সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিজ বাড়িতে ফেরার পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া বালুবাহী ট্রাক তাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজন গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সুমা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, সড়ক দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বিয়ের ১০ দিন পর প্রাণ গেল সৌদি প্রবাসীর, আহত স্ত্রী

আপডেট সময় : ০৮:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬