সংবাদ শিরোনাম ::
মান্দায় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের নতুন কমিটি গঠন
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:১৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু শ্রী জীবন কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাবু শ্রী সত্যেন্দ্রনাথ প্রামানিক।
সাধারণ সভায় মন্দিরের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে মন্দিরের ঐতিহ্য রক্ষায় নবনির্বাচিত কমিটির সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত ভক্তবৃন্দ ও সুধীজন নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।















