ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

Oplus_131072

আজ(সোমবার) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েনের (Yao Wen) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন,চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। আমরা চীন থেকে আরো বেশি কারিগরি সহযোগিতা,বৈশ্বিক বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং আর এম জি সেক্টরে বিনিয়োগের প্রত্যাশা করছি।

তিনি বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার সত্বেও অলিম্পিক খেলায় কোন স্বর্ণপদক অর্জণ করতে পারে নাই। অলিম্পিক খেলায় খেলোয়ারদের ভালো করতে চীন-বাংলাদেশ একসাথে কাজ করতে আগ্রহী।

উপদেষ্টা বলেন, আমরা দায়িত্বভার নেওয়ার পরেই খেলোয়ারদের খেলার মান উন্নয়নে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি; যার কার্যক্রম চলমান। আমরা একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি যেখানে দেশের ৫৫ টি ফেডারেশন একই জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রকল্পে আপনাদের কারিগরি এবং আর্থিক বিনিয়োগ কামনা করছি।

এ সময় চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন বলেন, আমরা চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করতে চাই। তিনি বলেন, চীনের ক্রিকেট দলের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪