ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মাদক কারবারী-সন্ত্রাসীদের বিচারের দাবি

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

রাজশাহীতে ‘‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশ’ শেষে আকাশের উপর মাদক কারবারী-সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

শনিবার (১ মার্চ) বিকেল ৪ টা ৩০ মিনিটে নগরীর ২৩ নং ওয়ার্ড শেখরচক মহলদারপাড়া এলাকাবাসীর ব্যানারে মহানগরীর কল্পনা সিনেমা হল স্বচ্ছ টাওয়ার মোড়ে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মাদক প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক জহরুল ইসলাম সভাপতিত্বে এলাকার শিক্ষক,শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ অসংখ্য নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে এলাকাবাসী জানান, এলাকায় মাদকের বিস্তারে যুব সমাজ আজ ধ্বংসের পথে। মানুষ একটি অপরাধে জড়ালে হাজারো অপরাধ সংঘঠিত হয়। মাদকের টাকার জন্য যেমন নিজের মা’কেউ হত্যা করতে দ্বিধাবোধ করছে না। তাই আমরা এই মাদকের ভয়াবহ ছোবল হতে বাঁচতে চাই।

তারা আরো জানান, এই মাদকেরে ব্যবসা বন্ধে গত ২২ ফেব্রুয়ারী আমরা এলাকাবাসী সমাবেশ করে ছিলাম। সমাবেশ শেষে ফেরার পথে এলাকার চিহিৃত মাদককারবারী ডলার, কলি, সঞ্জু, দ্বিপ ও বিশাল ধারালো অস্ত্র নিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলো। সে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে এখনো চিকিৎসারত। আমরা এসব চিহিৃত মাদককারবারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে মাদক কারবারী-সন্ত্রাসীদের বিচারের দাবি

আপডেট সময় : ০১:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫