ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসল সড়ক বিভাগ, শুরু হলো মধইল-পত্নীতলা সড়কের সংস্কার কাজ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

নওগাঁর মধইল বাজার থেকে পত্নীতলা অভিমুখী সড়কের বেহাল অবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে সড়ক বিভাগ। জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সড়কটির সংস্কার কাজ শুরু করেছে নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

দীর্ঘদিন ধরে সড়কের বড় বড় গর্ত, জলাবদ্ধতা ও ভাঙাচোরা অবস্থার কারণে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক এবং যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত।

সম্প্রতি এই সড়কের দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী বলেন, দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে সংস্কার কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী। তবে তারা চান, যেন দায়সারাভাবে নয়, টেকসই ও মানসম্মতভাবে সড়কটির সংস্কার সম্পন্ন করা হয়, যাতে ভবিষ্যতে আর একই সমস্যার মুখোমুখি হতে না হয়।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কাজ শেষ হলে মধইল-পত্নীতলা সড়কে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসল সড়ক বিভাগ, শুরু হলো মধইল-পত্নীতলা সড়কের সংস্কার কাজ

আপডেট সময় : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬