ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিটিজেন চার্টার ছাড়াই চলে বোদা ইউনিয়ন ভূমি অফিস, ভোগান্তি সহ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

আব্দুল্লাহ্ আল মামুন, (পঞ্চগড়) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘ দিন ধরে টানানো নেই সরকারের নির্দেশনা মোতাবেক বাধ্যতামূলক ‘সিটিজেন চার্টার’ বা নাগরিক সেবা সনদ। এর ফলে কোন সেবার সরকারি ফি কত, তা জানতে পারছেন না সাধারণ মানুষ। এই সুযোগে অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের খপ্পরে পড়ে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ ও হয়রানির শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে বোদা ইউনিয়ন ভূমি অফিস ঘুরে দেখা গেছে, অফিসের ভেতরে বা বাইরে দৃশ্যমান কোনো স্থানে সিটিজেন চার্টার টাঙানো নেই। ই-নামজারি, খাজনা (ভূমি উন্নয়ন কর) আদায়, পর্চা বা খতিয়ানের নকল তোলাসহ বিভিন্ন সেবার জন্য সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ফি থাকলেও সাধারণ সেবাগ্রহীতারা তা জানতে পারছেন না। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেবামূল্যের তালিকা না থাকায় ভূমি অফিসের কর্মচারীরা তাদের ইচ্ছামতো টাকা দাবি করেন। টাকা কম দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা জানান, একটি সাধারণ নামজারি (মিউটেশন) করতে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা দাবি করা হয়েছে তার কাছে। চার্টার না থাকায় তারা কোনো জোর দিয়ে প্রতিবাদও করতে পারছেন না।

ভূমি মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, প্রতিটি ভূমি অফিসে সেবার তালিকা, প্রয়োজনীয় কাগজপত্র ও সরকার নির্ধারিত ফি সম্বলিত ডিজিটাল বা অ্যানালগ সিটিজেন চার্টার প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখতে হবে।

বোদা ইউনিয়ন ভূমি অফিসে এই নিয়মের তোয়াক্কাই করা হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, তথ্য অধিকার আইন ও সুশাসন নিশ্চিত করতে অবিলম্বে এই অফিসে সিটিজেন চার্টার স্থাপন করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি ও আর্থিক শোষণ বন্ধ করা সম্ভব হবে না।

এই বিষয়ে বোদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জীব কুমার রায় জানান, বেশ কিছুদিন আগে এই ভবন রঙ করার কারণে সিটিজেন চার্টার ছিড়ে গেছে সেটি পরে আর লাগানো হয়নি। সিটিজেন চার্টার ছাড়াই ভালো সেবা দিচ্ছেন দাবী করা এই কর্মকর্তা কে কৃষি জমি, অনাবাদি, আবাসিক, বাণিজ্যিক জমিতে কি হারে খাজনা বা কর আদায় করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, আমার মনে পরছেনা আমি মুখস্থ করিনি কারণ কখনো প্রয়োজন পরেনি।

ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া বলেন, আমি ছুটিতে আছি ইউনিয়ন ভূমি অফিসে সিটিজেন চার্টার না থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, “ভূমি অফিসে সিটিজেন চার্টার থাকা বাধ্যতামূলক। যদি বোদা ইউনিয়ন ভূমি অফিসে এটি না থাকে, তবে তদন্ত করে দ্রুত তা স্থাপনের নির্দেশ দেওয়া হবে এবং জনগণের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিটিজেন চার্টার ছাড়াই চলে বোদা ইউনিয়ন ভূমি অফিস, ভোগান্তি সহ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

আপডেট সময় : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬