সৌদি সরকারের উপহারে দেওয়া দুম্বার মাংস পবা উপজেলায় বিতরণ
- আপডেট সময় : ০১:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে
রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সৌদি সরকারের উপহারের ২২ কার্টুন (৪৪০ কেজি) দুম্বার মাংস বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস নিজ হাতে এতিম শিশুদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় দুম্বার মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী মোর্শেদসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন বলেন, সৌদি আরব সরকারের উপহার হিসেবে দেওয়া এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ, অভাব গ্রস্থ মানুষের। সেই লক্ষ্যে ২২ কার্টুন (৪৪০ কেজি) দুম্বার মাংস উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে।















