ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের শাসনামলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি। গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছুই ছিল না। দেশের লাখ লাখ বিলিয়ন টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো ভোটাধিকার ছিল না। রাজনৈতিক দলগুলোর ওপর চালানো হয়েছে অমানবিক জুলুম-নির্যাতন। তাই ফ্যাসিবাদী স্বৈরাচার আ’লীগ যেনো আর কখনো ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার (৭ডিসেম্বর-২০২৪) দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি মো: সোলাইমান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান রানা, রায়হান ইসলাম রনি ও রাশেদ রাজন, দৈনিক রাজবার্তার নির্বাহী সম্পাদক বজলুর রহমান, দৈনিক নতুন প্রভাতের সিনিয়র রিপোর্টার হাবিব আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এরআগে রাজশাহী মহানগর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে

আপডেট সময় : ০১:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪