ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএসসির বাংলার জ্যোতি ও সৌরভ ৪৫ কোটি টাকায় বিক্রি

জাহাঙ্গীর আলম চট্টগ্রাম:
  • আপডেট সময় : ১২:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুইটি দ্বিতীয় সর্বোচ্চ দরদাতার কাছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

ইতিমধ্যে জাহাজ দুইটি জিরি সুবেদার শিপ রিসাইক্লিন ইন্ডাস্ট্রিজকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিএসসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ তথ্য জানান।

তিনি জানান, ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুটি ৬০ কোটি টাকায় সংগ্রহ করা হয়েছিল। এ পর্যন্ত এগুলো মোট ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করেছে। বাংলার জ্যোতি ৮০৫ কোটি টাকা এবং বাংলার সৌরভ ৭৩১ কোটি টাকা আয় করেছে।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতিতে এবং ৫ অক্টোবর বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে চারজনের মৃত্যু হয়। এরপর নিলামের জন্য ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। ৭ জানুয়ারি দরপত্র খোলা হলে ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়। সর্বোচ্চ দরদাতা মাস্টার অ্যান্ড ব্রাদার্স ৪০ কোটি ৪৪ লাখ টাকা প্রস্তাব করলেও দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ৩৬ কোটি ৬৯ লাখ টাকা দর দেয়, যা করসহ ৪৫ কোটি ৮৬ লাখ টাকায় পৌঁছায়। সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ টাকা।

চুক্তি সই হয় ২৭ ফেব্রুয়ারি, আর ৫ মার্চ প্রতিষ্ঠানটি জাহাজগুলোর দায়িত্ব গ্রহণ করে এবং বিচিং সম্পন্ন করে।

কমডোর মাহমুদুল মালেক বলেন, সাধারণত এ ধরনের জাহাজ ২৫-২৬ বছরের বেশি চালানো যায় না। তবে বিএসসি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে এগুলো দীর্ঘদিন সচল রেখেছে। বর্তমানে এগুলো পুনঃব্যবহারের সুযোগ নেই, তাই নিলামে বিক্রি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএসসির বাংলার জ্যোতি ও সৌরভ ৪৫ কোটি টাকায় বিক্রি

আপডেট সময় : ১২:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫