ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক নাশকতার মামলায় যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বীরগঞ্জে পটল চাষে কৃষকের বাজিমাত গোপালগঞ্জের বর্ণি বাওড়ে অবৈধ ড্রেজারে মাটি কাটার দায়ে ৫ জনকে সাজা নেত্রকোণা জেলা পুলিশের তৎপরতায় মানবকণ্ঠের জেলা প্রতিনিধির হারানো মোবাইল উদ্ধার মদনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার

অবৈধভাবে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে  ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। কৃষিজমি ও ফসলি জমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ বুধবার ( ১৯ মার্চ)  মাঝরাতে  উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের  বিভিন্ন এলাকায় রাত্রিকালীন  অভিযান পরিচালনা৷ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  আসাদুজ্জামান সরকার ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান।

উপজেলা প্রশাসন জানায়, নির্বিচারে মাটি কাটার ফলে উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে, জমির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। এসব অনিয়ম বন্ধে অভিযান আরও জোরদার করা হবে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান,  ভবিষ্যতে কেউ অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন হয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

রাত্রিকালীন অভিযানের সময় বিভিন্ন বাহিনীর সদস্যরাু উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধভাবে মাটি কাটা রোধে প্রশাসনের অভিযান

আপডেট সময় : ০১:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬