ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

আটঘরিয়ায় ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম কচি

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৮:২৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক সাইদুল ইসলাম কচি।

দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এই নেতা ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব ঈদ উপহার তুলে দেন।

উপহার বিতরণকালে সাইদুল ইসলাম কচি বলেন, মূলত মানুষের সেবা করার মহান উদ্দেশ্য নিয়েই আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

মতবিনিময়কালে তিনি আরও বলেন, “মাজপাড়া ইউনিয়নকে আমি নতুন করে সাজাতে চাই। আমাদের লক্ষ্য হবে এই এলাকাকে  সম্পূর্ণ দুর্নীতি ও অপরাধমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। এই স্বপ্ন বাস্তবায়নে আমি সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি।

উপস্থিত এলাকাবাসী জানান, সাইদুল ইসলাম কচি দীর্ঘদিন ধরে নীরবে মানুষের সেবা করে যাচ্ছেন। সংকটের সময়ে তাকে পাশে পাওয়া যায়, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপহার বিতরণ শেষে তিনি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আটঘরিয়ায় ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম কচি

আপডেট সময় : ০৮:২৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬