সংবাদ শিরোনাম ::
আরডিএ চেয়ারম্যানের সাথে এমপি চাঁদের সৌজন্য সাক্ষাৎ
রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএর) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বাঘা চারঘাট -৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে আরডিএ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় হয়।
আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কে এমপিকে অবহিত করেন। তিনি বলেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে আরডিএ পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।















