ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে আয়েশা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীর খড়েরদাইড় এলাকার আলোচিত আয়েশা হত্যার আসামীদের আইনের আওতায় এনে দ্রুত সময়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি ও মামলা ভিন্ন খাতে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৫ অক্টোবর)  বিকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের খড়ের দাঁইড় এলাকায় নিহত আয়েশা বাড়িতে নিহতের ছেলেদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে পিন্টু প্রামাণিক।

এ সময় পিন্টু প্রামাণিক অভিযোগ করে বলেন, এই এলাকার দুর্দান্ত দস্যু, হিংসাত্মক প্রকৃতির সুমন, বারিক, চাঁদু, ইয়াকুব ও জাব্বারুল গংরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায় এ সময় আমার ভাই সালাম বাধা দিলে তার উপর আক্রমণ করে তখন আমার মা এগিয়ে আসলে আমার বৃদ্ধ মায়ের উপর হামলা চালায়। এতে আমার মা ঘটনাস্থলে মারা যান। আমরা যখন মা হারানোর শোকে কাতর ঠিক তখননি ওই আসামিরা মামলাকে ভিন্ন খাতে নেয়ার পাঁয়তারা করে নাটক সাজিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে , দেখা যাচ্ছে একজন মহিলার হাত বাধা অবস্থায় অন্ধকার ঘরে পড়ে আছে। কিন্ত লাইট জ্বালানোর পরে একাই সে উঠে যান। এ ঘটনাটি সাজানো, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত এসব ঘটনা শিশু ও পাগলরাও বুঝতে পারবে।

তারা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে সকল আসামীকে আইনের আওতায় এনে দ্রুত সময়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

এ সময় উপস্থিত ছিলেন নিহত আয়েশার ছেলে পিন্টু প্রামাণিক, সালাম প্রমানিক, হেলাল প্রমাণিক, পুত্রবধূ বেদেনা, মমতাজ বেগম ও নাসিমা বেগমসহ এলাকার বাসিন্দাগণ ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে আয়েশা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫