ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাকে ডাকাতি, ১৭টি গরু লুট

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০১:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা এসময় ১৭টি গরু লুট করে নিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার (২৮ মে) ভোর চারটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেট হতে দাশুড়িয়া হাইওয়ে সড়কে এই ডাকাতির ঘটনা ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গরু ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন।

জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর হতে ১৭টি গরু বোঝাই ট্রাক নিয়ে গরুর ব্যপারী কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি মুলাডুলি রেলগেট অতিক্রম করার পর ১২/১৫ জনের সশস্ত্র ডাকাতদল একটি ট্রাক ও পিকআপ নিয়ে গরু বোঝাই ট্রাকটিকে অবরোধ করে কাঁচারস্তায় নামিয়ে দেয়। পরে ডাকাতদলের একটি গ্রুপ অস্ত্রের মূখে গরুর ব্যাপারী জিয়া হোসেন চালক নাহিদকে হাত-পা বেঁধে পিকআপে তুলে রাজশাহীর দিকে রওনা হয়। আরেক গ্রুপ ১৭টি গরু নিয়ে কুষ্টিয়ার দিকে চলে যায়। ডাকাতরা গরুর মালিক জিয়া ও পিকআপ চালক নাহিদকে রাজশাহীর চারঘাট এলাকায় একটি আমবাগানে বেঁধে রেখে পালিয়ে যায়। সকালের দিকে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ৯৯৯ ফোন দিলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গরুর মালিক ভিকটিম জিয়া ও চালক নাহিদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযানে নামে পুলিশ। অভিযানের এক পর্যায়ে কুষ্টিয়া এলাকা হতে বিকালের দিকে গরুর ট্রাকটি উদ্ধার হয়েছে। তবে গরু উদ্ধার হয়নি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ট্রিপল নাইন থেকে সংবাদ পাওয়ার পর সকালেই ভূক্তভোগী গরুর মালিক ও ট্রাক চালককে উদ্ধার করা হয়। পুলিশী অভিযানে বিকালের দিকে কুষ্টিয়া থেকে গরুর খালি ট্রাক উদ্ধার হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাকে ডাকাতি, ১৭টি গরু লুট

আপডেট সময় : ০১:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫